শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে ভাতা প্রদান অনুষ্ঠানে এমপি মজিদ খান ॥ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি মজিদ খান বলেছেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার, দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে এ সরকার বদ্ধপরিকর, এরই ধারাবাহিকতায় দেশের অসহায়, হতদরিদ্র জনগোষ্ঠির জীবন যাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্ন ধরনের ভাতার মাধ্যমে এসব জনগোষ্ঠিকে সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমান অর্থ বছরে এসব ভাতাভোগীদের সংখ্যা পূর্বের চেয়ে দ্বিগুন করা হয়েছে। গতকাল বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত বয়স্ক ভাতা, বিধবা স্বামী পরিত্যক্ততা দুঃস্ত মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবদ্ধী ভাতা ও প্রতিবদ্ধীদের পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান একথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সদ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালিক মাস্টার, কৃষি ব্যাংক বড়বাজার শাখার ম্যানেজার নিশিকান্ত দেব। উক্ত অনুষ্ঠানে সদরের ৪টি ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা স্বামী পরিত্যক্ততা দুঃস্থ মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবদ্ধী ভাতা ও ১০নং সুবিদপুর ইউনিয়নের প্রতিবদ্ধীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, বানিয়াচং সমাজসেবা অফিস থেকে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৭ হাজার ২শ ৮৪ কে বয়স্ক ভাতা, ২ হাজার ৯শ ২জনকে বিধবা ভাতা, ১হাজার ৪শ জনকে প্রতিবদ্ধী ভাতা, ২শ মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, ২৫ জন দলিত হরিজন, বেদে ভাতা, ৬ জন দলিত হরিজন, বেদে শিক্ষা উপবৃত্তি এবং ৯৮ জন প্রতিবদ্ধীকে শিক্ষা উপবৃত্তি বাবদ ৮ কোটি ২১ লক্ষ ৭৭ হাজার ২শ টাকা ব্যয় হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com