বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশনের কর্মসংস্থান কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র ‘কর্মসংস্থান সহায়তা কমিটি’র ১ম সভা সাবেক সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন কমিটির চেয়ারম্যান মোঃ ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব মোঃ নাঈমুর রহমানের পরিচালনায় গতকাল জালালাবাদ ভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যান ট্রাস্টের চেয়ারম্যান নাসির এ. চৌধুরী, উপদেষ্টা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় জালালাবাদ এসোসিয়েশনের মাধ্যমে কমিটি সিলেটের বৃহত্তর জনগোষ্ঠীর বিশেষ করে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য কর্ম-পরিকল্পনা প্রণয়নপূর্বক ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করবে। কর্মপ্রত্যাশীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বি.সি.এস পরীক্ষার্থী প্রশিক্ষণ, ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও অন্যান্য ক্ষেত্রে পেশাজীবি প্রশিক্ষণ প্রদানসহ একটি পরিপূর্ণ ডাটাবেইজ প্রণয়নের মাধ্যমে সকল কার্যক্রম এগিয়ে নেবার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারন সম্পাদক সৈয়দ জগলুল পাশা, সহ কর্মসংস্থান সহায়তা কমিটির কো-চেয়ারম্যান আব্দুর রউফ (অতিরিক্ত-সচিব), সদস্য সচিব মোঃ নঈমুর রহমান, রফিকুল ইসলাম (যুগ্ম-সচিব) এবং মোঃ নাসির উদ্দিন আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com