বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে নব-নির্মিত ব্রীজের উদ্বোধন করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পাঁড়াগাও হইতে হাসপাতাল রাস্তায় খালের উপর ব্রীজ উদ্বোধন করেছেন এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত পাড়াগাঁও হইতে হাসপাতাল যাওয়ার রাস্তায় খালের উপর নতুন ব্রীজ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রবাল চন্দ্র পাল, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রেখাছ মিয়া, ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুমিন, ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আরফান উদ্দিন। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্র এলাকার দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় দলমত নির্বিশেষে সবাই আনন্দিত। উক্ত ব্রীজের নির্মাণ ব্যয় ৩২ লাখ ৫২ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com