বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৭২৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার বেঙ্গল ফুডের ব্যবসায়ী চয়ন রায় (৩০) কে গলা কাটা অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত রবিবার রাতে ব্যবসা শেষে দোকানেই ঘুমিয়েছিলেন চয়ন। রাত প্রায় ২টার দিকে অস্ত্রধারী দূর্বৃত্তরা দোকানে ডুকে ছুরি দিয়ে তার গলা কেটে চলে যায়। কিছুক্ষণ পর পাশের দোকানে ঘুমিয়ে থাকা ফার্ণিচার ব্যবসায়ী রাজিব ও সেলুন ব্যবসায়ী সমরান গলার শব্দ শুনে চয়নের দোকানে এসে তাকে রক্তাক্ত গলা কাটা ও আহত অবস্থায় দেখতে পান। পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তমাখা জামা কাপড় জব্দ করেছে।
আহত চয়নের বড় ভাই বিপ্লব দাশ জানান, তাকে হত্যা করা, নাকি ডাকাতির উদ্দেশ্যে তার গলা কাটা হয়েছে, সে কথা বলা না পর্যন্ত কিছু বলতে পারছিনা। আহত চয়ন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের চিত্তরঞ্জন দাশের পুত্র। তিনি বিগত কয়েক বছর ধরে বান্দের বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। এশিয়ার বৃহত্তম গ্যাস ফিল্ড বিবিয়ানার সাউথ প্যাড, নর্থ প্যাড, সাউথ ওয়েষ্ট গ্যাস প্লান বান্দের বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দুরত্বে অবস্থিত। গুরুত্বপূর্ণ একটি স্পর্শ কাতর এলাকায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর টহল জোরদার থাকার পরও সু চতুর দূর্বৃত্তরা এ ধরণের বড় একটি দুর্ঘটনা ঘটিয়ে নিরাপদে চলে গেল এনিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com