বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ধুলিয়াখালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশুসহ ৩০ যাত্রী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল আমতলী নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মহিলা শিশুসহ ৩০ যাত্রী আহত হয়েছে। এ সময় প্রায় ১ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি যাত্রীবাহি বাস নং (সিলেট-ব-৪৩৮৮) ওই স্থানে পৌছলে চালক একটি টমটমকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তখন ওই সড়কে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। আহতরা হল ঃ সহিদ (৩৫), আজিজ (৩০), লায়েছ (১৩), প্রফুল্ল সরকার (৬০), সেলিম (৩০), রুবেল (২৫), তুহিন (১৮), আব্দুল হাই (৪০), ফুল মিয়া (৪০), ছরদ আলী (৩৫), আরজু মিয়া (৩০), হাফিজা (২০), দেলোয়ার (৩৫), জমিলা খাতুন (৭০), নাঈম (৯), জলিল (৩৪) ও খালেক (৬০)। যাত্রীরা জানান, টমটম সাইড দেয়ার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিল। বিকালে দমকল বাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে নিশ্চিত হয় এতে কেউ নিহত হয়নি। দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com