মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি কেয়া চৌধুরীর উদ্যোগ বাহুবল ও মিরপুর পাবলিক লাইব্রেরীতে ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৪৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরীর উদ্যোগে বাহুবল ও মিরপুর পাবলিক লাইব্রেরী ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পেয়েছে। সম্প্রতি ঐতিব্যবাহী এদুইটি লাইব্রেরী’র উন্নয়নের স্বার্থে এমপি কেয়া চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ডিও প্রদান করেন। এ প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দুই পাবলিক লাইব্রেরীতে ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। অচিরেই বরাদ্দের টাকা পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষদ্বয় উত্তোলন করবেন। এ টাকায় পাবলিক লাইব্রেরী দুইটির উন্নয়নসহ বই ক্রয় করা হবে। এসব বই পড়ে নতুন প্রজন্মরা জ্ঞান অর্জন করবে। এমন প্রত্যাশায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে দিয়েছেন এমপি কেয়া চৌধুরী।
এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন, আগামীদিনের যোগ্য নেতৃত্বের জন্য নতুন প্রজন্মকে গড়ে তোলা প্রয়োজন। এজন্য তাদের জ্ঞান আহরণ করার সুযোগ তৈরী করে দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অবসর সময়ে নতুন প্রজন্মরা যদি পাবলিক লাইব্রেরীতে এসে বই পড়ে, তাহলে অন্য দিকে না গিয়ে জ্ঞান অর্জন করতে পারবে। এসব দিক বিবেচনায় এনে এ বরাদ্দ এনে দিয়েছি। তিনি বলেন, চাই সঠিক কাজ। বরাদ্দ নিয়ে চিন্তা করতে হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com