বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশে এবার দিনের ভোট রাতে হবে না-সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কিছু দিনের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করবেন। এবার নির্বাচন হাসিনা ষ্টাইলে দিনের ভোট রাতে হবে না। এবারে নির্বাচন অবাধ, সুষ্ট, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিগত আওয়ামীলীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পাওয়ার আশায় অটোপাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে গেছেন। বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে ততবারই শিক্ষার উন্নয়নে কাজ করেছে। নকল মুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষার ব্যবস্থাকে মেধাবী তৈরী করেছে। এ অবস্থা থেকে আমাদের উঠে আসতে হবে। শিক্ষার্থীদেরকে ভালভাবে লেখাপড়া করে দেশ সমাজ ও জনগণের কাজ করতে হবে। তিনি আরও বলেন আমি সরকারি কোন দায়িত্বে না থেকেও বিএনপির শাসনামলে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতায় মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্টা করে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছি। ভবিষ্যতে যদি সুযোগ ভাই তাহলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ। তিনি বুধবার সকালে মাধবপুর উপজেলারমনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠেএস.এম.ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেন-বিগত আওয়ামীলীগ সরকার আমাদেরকে জনগণের কাছে যেতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অনেক ত্যাগ স্বীকার করে আমরা মাধবপুর চুনারুঘাট বাসির পাশে থেকেছি। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। আমাদের বাড়ীতে বোমা হামলা করা হয়েছে। তবু জনগণের কাছ থেকে দুরে সরে যায়নি। যেকোন দুর্যোগ কালীন সময়ে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব ইনশাল্লাহ।
অপরুপা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান, সায়হাম গ্রুপের পরিচালক আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, মনতলা শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, শাহজালাল সরকারি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ মোঃ আসাদুজ্জান, এড. নিজাম খাঁন, এড. আনিসুল আবদল শাহ লিটন, শিক্ষক আবিদুর রহমান, রুহুল আমিন সোহাগ, অভিভাবক ফরিদুর রহমান, ফরিদ মেম্বার, ছায়েদ মিয়া। স¦াগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের উর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক অবঃ ক্যাঃ লিয়াকত হোসেন। উল্লেখ্য উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩২টি শিক্ষা প্রতিষ্টানে ১ হাজার ৬শ শিক্ষার্থীর মধ্যে ৩২ লক্ষ টাকা এস.এম.ফয়সল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com