সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ট্রাক চাপায় রিক্সা চালক আহত

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ট্রাক চাঁপায় এক রিক্সচালক আহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ওই সড়কে ধুলিয়াখাল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসামানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জগামী একটি ট্রাক (চট্ট-মেট্রো ট-১৮-২১৫০) ধুলিয়াখাল পৌছুলে সামনে থাকা একটি প্রাইভেট কারকে (ঢাকা-মেট্রো-গ-১১-১১৩২) পিছন দিকে ধাক্কা দেয়। এর পরপরই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর আরেকটি ভ্যানগাড়ীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাড়ানো রিক্সা চালককে চাপা দেয়। এসময় রিক্সা চালক জুম্মার নামাজে যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়ানো ছিলেন। গুরুতর আহত রিক্সাচালককে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। ক্ষুব্ধ জনতা স্পীডব্রেকার নিমার্ণের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জ সদর থানার এসআই সুমন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com