সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৭৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১কোটি ৫লাখ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। গতকাল শুক্রবার সকাল ১১টায় তিনি চুনারুঘাট আরএইচডি (সাইনবোর্ড)- গোগাউড়া পর্যন্ত প্রায় দেড় কিঃ মিঃ রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন। ৮০লাখ টাকা ব্যয়ে চুনারুঘাট স্থানীয় সরকার বিভাগ এ কাজটি করছে। পরে এমপি মাহবুব আলী দুর্গাপুর বাজার-উলুকান্দি ভায়া উবাহাটা ইউপি অফিস রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। ২৫ লাখ টাকা ব্যয়ে চুনারুঘাট স্থানীয় সরকার বিভাগ এ কাজটি বাস্তবায়ন করছে। রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, উপজেলা প্রকৌশলী রাসেদুল আলম, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইছ উল্লাহ, মাধবপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ রফিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, কাউন্সিলর মরতুজ আলী সরদার, জেলা যুবলীগের শিল্প-বাণিজ্য সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, নুরুল ইসলাম কবীর, খোকন চৌধুরী, জহির মোল্লা ও ছাত্রলীগ নেতা টিপু সুলতান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com