সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ সড়কে সিএনজি উল্টে একই পরিবারের আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর নামকস্থানে সিএনজি অটোরিকশা উল্টে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের হাজী জুনেদ মিয়া সিএনজিযোগে নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সিএনজিটি উল্লেখিতস্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি উল্টে যায়। এতে একই পরিবারের ৫ সিএনজি যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় হাজী জুনেদ মিয়া (৭০), তার কন্যা লাকী আক্তার (২৫), জামাতা কাজল মিয়া (৩৫) ও নাতি হাফিজুর (৪)কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক সিএনজি ফেলে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com