শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

শিশুদের টিকাদান কর্মসূচিতে এমপি আবু জাহির ॥ শিশুদের প্রতি যত্মবান হলেই ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠবে

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি অভিভাবকদের আরো যত্মশীল হওয়া প্রয়োজন। নিজেদের পরিবারে শিশুদের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা দেয়ার ফলে একজন শিশু সুস্থভাবে বেড়ে উঠতে পারে। হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ প্রথম পর্যায়ের উদ্বোধনকালে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এসব কথা বলেন। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডঃ মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন বর্তমান সরকার বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে। তাই সকলের উচিত শিশুদের স্কুলে পাঠানো। তিনি বলেন নিয়মিত টিকাদানের পাশাপাশি শিশুদের হাত ধোয়াসহ যাবতীয় স্বাস্থ্য নিয়মাবলী শিক্ষা দিতে হবে। শিশুদের প্রতি যত্মবান হলেই শিশুরা সুনাগরিক হয়ে উঠবে এবং হবিগঞ্জ তথা বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। সংক্ষিপ্ত আলোচনার পর শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, অর্পনা বালা পাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী হবিগঞ্জের সাবেক সভাপতি তকা¤মূল হোসেন কামাল, সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালিব মমরাজ, হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, হবিগঞ্জ পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলন, স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস প্রমুখ। হবিগঞ্জ জেলায় ৬ মাস হতে ৫৯ মাস পর্যন্ত সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকার ৩৯ টি কেন্দ্রে ৮ হাজার ৪শ ২৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com