রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান আবু সিদ্দিককে ছাত্রলীগের শুভেচ্ছা

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবু সিদ্দিক নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উৎসব মূখর পরিবেশে নবীগঞ্জ উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে শুভেচ্ছা জানানো হয়। গতকাল বিকেলে নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী খালিক মঞ্জিলে এ ব্যাপারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছাত্রলীগ নেতবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজিদ রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম মফিজ ও শেখ আবুল হাসান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com