সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর হাসপাতালে হবিগঞ্জ পৌরসভার টিকাদান কেন্দ্রটি চলছে অব্যস্থাপনায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬
  • ৭৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে হবিগঞ্জ পৌরসভার টিকাদান কেন্দ্রটি চলছে অব্যস্থাপনায়। হাসপাতালের নীচতলার বারান্দায় অরক্ষিত স্থানে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। সেবা নিয়ে আসা মায়েদের অনেকেই অভিযোগ করেন ওই স্থানে বসার পর্যাপ্ত স্থান নেই এবং ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমে শিশুদের কষ্ট হয়। এছাড়াও চতুর্দিক খোলামেলা থাকায় মহিলারা স্বাস্থ্য সেবা নিতে সংকোচবোধ করেন। স্বাস্থ্যকর্মী সুস্মিতা ও লুৎফুর রহমান জানান, আলাদা একটি রুমে এ কেন্দ্রের কর্মকান্ড চালানোর ব্যবস্থা হলে খুবই সুবিধা হতো। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি এ সকল অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন এ সমস্যাগুলোর ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, কর্তৃপক্ষ শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার ১৯ টি টিকাদান কেন্দ্রের মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল একটি। এ কেন্দ্রে সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দেয়া হয়। টিকাদান কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ন কেন্দ্র হওয়ায় এখানে সেবা নিতে আসা মা ও শিশুদের ভিড় লক্ষ্য করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com