শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বৃন্দাবন কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় দুই দল যুবকের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, শহরের ২নং পুল এলাকার কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করে আসছে সুজন মিয়া নামের এক যুবক। এর প্রতিবাদ করে ছাত্রীর ভাই। এতে সুজন ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল মঙ্গলবার ওই সময় কলেজ ক্যাম্পাসে সুজন তার দলবল নিয়ে ছাত্রীর ভাইয়ের উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আতংকে দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে ৫ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com