বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মেম্বার আল-আমীনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ১০৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের নব-নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল-আমীন খানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
আউশকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুমন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ গতী গোবিন্দ দাশ। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উজ্জল আলী সরদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, তোফায়েল আহমদ, জাকির আহমদ, সাজু আহমেদ, সালমান আহমদ, হাবিবুর রহমান, রাফিজুল আহমদ, ছাত্রলীগ নেতা শিপন সরদার, মুহিম আহমদ, সুহান আহমদ, হাছান আহমদ, জহির আহমদ, রায়হান আহমদ, আজিম আহমদ, মুন্না আহমেদ, হৃদয় আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। সভায় হামলাকারীদের গ্রেফতারের জন্য ৪ দিনের আল্টিমেটাম দিয়ে বক্তাগন বলেন, যদি এর ভিতরে তাদের গ্রেফতার করা না হয়। তাহলে আগামী রবিবার নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ মানববন্ধন কর্মসুচীর পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com