শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সেমাই-চিনির বিনিময়ে এএনআইডি নম্বর-আঙ্গুলের ছাপ

  • আপডেট টাইম শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৭৪৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পরিচয়পত্রের নম্বর ও আঙ্গুুলের ছাপের বদলে মিলছে সেমাই-চিনি। একেকটি জাতীয় পরিচয়পত্রের নাম্বারের বিপরীতে প্রায় ৩০০ টাকার সেমাই, চিনি, নুডলস দেয়া হচ্ছে। অভিনব পন্থায় এভাবে মোবাইল সিম নিবন্ধনের ফাঁদ পেতেছে সংঘবদ্ধ একটি চক্র। গতকাল শুক্রবার নগরীর রউফাবাদ এলাকা থেকে এই চক্রের সদস্য ইমরান হোসেন (২৯) ও খলিলুর রহমানকে (২০) গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। ইমরান বরগুনার জালাল মির্জার এবং খলিল ফেনীর মো. আবদুল খালেকের ছেলে।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, জাকির হোসেন নামে প্রতারিত এক ব্যক্তি থানায় ইমরান, খলিলসহ তিনজনের নাম উল্লেখ করে এজাহার দিলে বিশেষ অভিযান চালিয়ে রউফাবাদ থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ইমরানের ইমা টেলিকম নামের একটি প্রতিষ্ঠান আছে। তারা কোড জালিয়াতি করে বিভিন্ন মানুষের মোবাইলে ফোন করে জানায় যে, কোম্পানির পক্ষ থেকে গিফট দেয়া হবে। বিদেশি সাহায্য সংস্থা থেকে গিফট দেয়া হবে। তাই জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং আঙুলের ছাপ দিতে হবে। এভাবে প্রথমদিকে কম মানুষ আগ্রহী হলেও ইদানিং গিফট নেয়ার জন্যে রীতিমতো লাইন পড়ে যাচ্ছিল। ওসি বলেন, একেকটি জাতীয় পরিচয়পত্রের নাম্বারের বিপরীতে প্রায় ৩০০ টাকার সেমাই, চিনি, নুডলস দেয়া হচ্ছিল। পুলিশ হাতেনাতে তাদের গ্রেফতার করেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি মোবাইল ফোনের গ্রাহকদের কাছ থেকে গিফটের নামে কৌশলে আঙ্গুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের নম্বার হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com