বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আপনজনের উদ্যোগে সাড়ে ৩শ’ গরীবের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৬২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সামাজিক সংগঠন ‘আপনজন’-এর উদ্যোগে হবিগঞ্জ শহরে প্রায় সাড়ে ৩শ’ গরীব ও অসহায় নারী-পুরুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণ করা হয়। আপনজন সভাপতি মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতার ব্যাংকের ম্যানেজার মোঃ মকসুদ আলী, সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ, উপ-সহ কমিউঃ মেডিকেল অফিসার নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কুতুব উদ্দিন ও সিরাজ উদ্দিন আহমেদ।
Express.Bany.Khowai.Samachar.Ajkerhabigonj copyঅনুষ্ঠানে বক্তব্য রাখেন, আপনজনের সহ-সভাপতি এডঃ কামরুল হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ প্রভাষক কামরুল হক জাকারিয়া পারভেজ, সমাজ কল্যাণ সম্পাদক এডঃ সফিকুল ইসলাম, সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ম্যাট লাইফের এজেন্সী ম্যানেজার বাদল রায়, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুণ, বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, সংগীত প্রশিক্ষক আবু মোতালেব খান লেবু ও প্রধান শিক্ষক ফজলুল করিম খসরু।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আপনজনের সদস্য এডঃ আজিজুল হক চৌধুরী, আনিসুর রহমান তালুকদার, মাধব রায়, বখতিয়ার উদ্দিন, আক্তারুজ্জামান, প্রণব পাল, আব্দুর রকিব, ফরাস উদ্দিন, আল মামুন, জুলফিকার লাল প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রায় সাড়ে ৩শ’ গরীব ও দুঃস্থ নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে আপনজন সদস্যরা শহরের আইয়ূব আলী হোটেলে দোয়া ও ইফতার মাহফিলে মিলিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com