বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধূ হলেন, উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া গ্রামের রিয়ান উদ্দিনের স্ত্রী জুবেদা খাতুন (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, রিয়ান উদ্দিন এবং তার স্ত্রী জুবেদা খাতুনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল শুক্রবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সকাল ৯টার দিকে জুবেদা খাতুন বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বি-বাড়ীয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জুবেদার মৃত্যু হয়। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) এসআই মফিজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক (বিষ) পান করে মহিলার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com