বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আসামীদের বাড়িঘরে হামলা ৩ লাখ টাকার মালামাল লুট ॥ আদালতে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে বাদী পক্ষের লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর লুটপাটের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত ২৯ মে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দু’মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষই নবীগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেন। এক পক্ষে নেতৃত্বে রয়েছেন পরাজিত মেম্বার প্রার্থী এনাম উদ্দিন ও অপর পক্ষে পরাজিত মেম্বার প্রার্থী জুনু মিয়া। মামলার পর পরই উভয় পক্ষের বেশীর ভাগ লোকজন আদালতে আত্মসমর্পণ করেন। এদিকে গত ১০ জুন শুক্রবার রাতে সিলেটে চিকিৎসারত এনাম উদ্দিনের পক্ষের আহত মছদ্দর আলী ভিশু (৬০) মারা যান। এ খবর এলাকায় পৌছুলে পরদিন শনিবার এনাম উদ্দিনের লোকজন আসামী ঝুনু মিয়ার বাড়িঘরে হামলা ও লুটপাট করে। তারা ঝুনু মিয়ার ১টি পাওয়ার টিলার, ধান, চাল, গরু-ছাগল, হাঁস-মুরগী, ঝুনু মিয়ার ভাড়াটিয়া স-মিল থেকে মুল্যমান গাছ, ভ্যান গাড়ীসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ঝুনু মিয়ার পরিবার আতংকের মধ্যে দিনাপাত করছেন। এ ব্যাপারে ঝুনু মিয়ার ভাবী জ্যোৎস্নœা বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে ঝুনু মিয়া এ প্রতিনিধিকে ফোনে জানান, মছদ্দর আলী বিশু মারা যাওয়ার পর থেকে বাদী পক্ষের লোকজন কর্তৃক তিনি ও তার পরিবার-পরিজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। প্রতিদিন তারা বাড়িঘরে হামলা- লুটপাটের ঘটনা ঘটাচ্ছে। রাস্তাঘাটে পেয়ে তার লোকজনকে মারপিট করছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com