বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাছুলিয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ ॥ যুবককে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় জেকেএন্ড এইচ কে হাই স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির সময় রূপক শীল (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে মাছুলিয়া এলাকার নেপাল শীলের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই এলাকার ৮ম শ্রেণির জনৈক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো বখাটে রূপক। গতকাল দুপুরের দিকে ছাত্রীটি স্কুল থেকে বাসায় ফেরার পথে মাছুলিয়া এলাকায় ফের উত্যক্ত করে রূপক। এ সময় ওই ছাত্রী চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে সদর থানায় খবর দিলে এসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ রূপককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। কিন্তু রূপকের বয়স কম হওয়ায় ভ্রাম্যমান আদালত কোন সুরাহা করেননি। ফলে পুলিশ রূপককে নিয়ে পড়ে বিপাকে। সদর থানায় আটক রূপক আক্ষেপ করে জানায়, উত্যক্ত নয়, তার প্রেমের সম্পর্ক ছিল। তার ভাই কৌশলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, রূপককে থানায় আটক রাখা হয়েছে। অভিযোগ না পেলে তাকে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com