বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভায় নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা। গতকাল পৌরসভার সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউজিপ-৩ প্রকল্পের সুষ্টু বাস্তবায়নের জন্য হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকারনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী (কমিউনিটি) খন্দকার হাফিজুর রহমান ও আঞ্চলিক সমন্বয়কারী (অর্থ) মোঃ শাহীনুল হক। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, অর্পনা বালা পাল, হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, ফনীভুষন দাস, আলমগীর খান, মুকুল আচার্যী, আব্দুল মোতালিব মমরাজ, শংখ শুভ্র রায়, মোঃ হাবিবুর রহমানসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ। সভায় ইউজিপ-৩ প্রকল্পে টিকে থাকতে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে আলোচনা করা হয়। দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন, উন্নয়ন কর্মকান্ড সিদ্ধান্ত গ্রহনে নারীদের অংশগ্রহণ, কর আদায় ও নাগরিক সেবা প্রদানে উন্নয়ত ভূমিকা পালনের ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার প্রচেষ্টা জোরদার করতে বক্তাগন মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com