বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিজামপুরে সালাম হত্যাকাণ্ড ॥ চেয়ারম্যান তাজ উদ্দিনসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৭৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে যুবলীগ কর্মী আব্দুস সালাম হত্যাকান্ডের ৪ দিন পর মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার নিহত সালামের ভাই আবুল কালাম বাদি হয়ে নিজামপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজকে প্রধান আসামী করে ৪৮ জনের বিরুদ্ধে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৬ জুন বৃহস্পতিবার রাত অনুমান ১০টার দিকে নির্বাচনে জয় পরাজয় নিয়ে বিরোধ ও পূর্ব বিরোধের জের ধরে সৃষ্ট ঘটনা মিমাংসায় সালিশ বৈঠকে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাজ উদ্দিন তাজসহ আসামীরা বাদির ভাই আব্দুস সালামকে নৃশংসভাবে হত্যা করে। এ সময় মোতাকাব্বির মিয়া ও আব্দুল মন্নাফ আহত হয়। তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওইদিন আঙ্গুরা খাতুন ও নুরুন্নাহার নামে দুই মহিলাকে আটক করে। অভিযোগটি আমলে নিয়ে সদর থানার ওসিকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন বিচারক। এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন তাজ জানান, ঘটনার দিন বাড়িতে ছিলেন। মামলায় তাকে ষড়যন্ত্রমুলকভাবে জড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com