বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ-বাহুবলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি কেয়া চৌধুরীর অনুদান

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বাহুবলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০হাজার টাকা অনুদান দিয়েছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর নামে ১ লাখ ৬০হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সিরাজুছ ছালেকীন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- নবীগঞ্জের কৃত্তি নারায়ন কলেজ, বাহুবল ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপুর আলিফ-সোবহান কলেজ ও ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ হাজার টাকা করে সমভাবে বিতরণ করা হয়। খেলাধুলা পরিচালনা অথবা মাঠ সংষ্কার কাজ পরিচালনার জন্য এ পরিমাণ অনুদান দেয়া হয়েছে বলে এমপি কেয়া চৌধুরী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com