বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক ছাত্রনেতা আলম ॥ নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলম বকুল হত্যা ও পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেফতারের ৩২ দিন পর করাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রবিবার বিকেলে যখন তিনি কারাগার থেকে বের হন তখন প্রধান ফটকে শত শত নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। জেরগেটে উপস্থিত নেতাকর্মীদের ভালবাসায় আবেগাপ্লুত আমিরুল ইসলাম আলম বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলার আসামী করে গ্রেফতার করা হয়েছে। জেলে থাকা দুঃসময়েও আমার শুভাকাংখীরা যেভাবে পাশে থেকে সমর্থন যুগিয়েছেন তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, একদিন অবশ্যই সত্যের জয় হবে। আমাকে যারা হয়রানী করেছে একদিন তাদেরও বিচার হবে।
প্রসঙ্গত, গত ১৮ মে আমিরুল ইসলাম আলমকে সিআইডি গ্রেফতার করে। উচ্চ শিক্ষিত আলম একজন জনপ্রিয় সাবেক ছাত্রনেতা। তিনি একটি শিক্ষা প্রতিষ্টানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে মাত্র ১০ ভোটে পরাজিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com