বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বাবাকে দাফন করতে আসার সময় পিতা-পুত্রের প্রাণ কেড়ে নিল ট্রাক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৭০৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে পুত্রকে সাথে নিয়ে বাড়ী আসার পথে লাশ হয়ে বাড়ি ফিরলেন পিতা-পুত্র। একটি ঘাতক ট্রাক তাদের প্রাণ কেড়ে নিয়েছে। গতকাল সকালের 8 copy7 copyদিকে মৌলভীবাজারের শমসেরনগর রোড এলাকায় চ্যানেল এস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হল-বানিয়াচং সদরের চান্দের মহল্লা এলাকার সঞ্জব আলীর ছেলে ইজ্জত আলী (৫৫) ও ইজ্জত আলী ছেলে তোফাজ্জল মিয়া (১২)।
এলাকাবাসী জানান-গতকাল ভোরে বানিয়াচং সদরের চান্দের মহল্লা এলাকার সঞ্জব আলী (৮০) নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর খবর পেয়ে ইজ্জ্বত আলী তার ছেলে তোফাজ্জল মিয়াকে সাথে নিয়ে বাড়ী আসার উদ্দেশ্যে একটি রিক্সাযোগে বাস স্টেশনে রওয়ানা দেন। রিক্সাটি মৌলভীবাজার শমসেরনগর রোডের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ট্রাক রিক্সাকে চাপা দেয়। এ সময় রিক্সা থেকে ছিটকে ইজ্জ্বত আলী ও তোফাজ্জল ট্রাকের নীচে পড়ে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু ঘটে। রিক্সা চালক ছত্তার মিয়াও মারাত্মক আহত হয়। স্থানীয় জনতার সহযোগিতায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে বাবা ও ছেলের মৃত্যুর খবর এলাকায় পৌছুলে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজার হাজার মানুষ তাদের মরদেহ দেখতে চান্দের মহল্লাস্থ বাড়ীতে ভীড় জমায়। বিকাল সাড়ে ৪ টার দিকে একটি মিনি ট্রাকযোগে চান্দের মহল্লা গ্রামে লাশ এসে পৌছুলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ জোহর সঞ্জব আলীকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার কবরের পাশেই সন্ধ্যার পর জানাযা শেষে ইজ্জত আলী ও তার ছেলে তোফাজ্জলকে দাফন করা হয়েছে। জানাযা নামজে সহস্র্রাধিক মানুষ অংশ গ্রহন করে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইজ্জত আলী প্রায় ২০ বছর যাবৎ মৌলভীবাজারে ইলিয়াছ ঠিকাদারের সাথে রাজমিস্ত্রীর কাজ করছেন। ব্যক্তিগত জীবনে ইজ্জত আলী ৭ মেয়ে ও ৩ ছেলের বাবা ছিলেন। ছেলেদের মধ্যে ২য় তোফাজ্জলকে মাদ্রাসায় পড়ানোর জন্য মৌলভীবাজার একটি মাদ্রাসায় ভর্তি করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com