বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে দুই টমটম চোরকে আটক পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০১৬
  • ৪২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সদর ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র ছালেক মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার পাতাইরা গ্রামের আব্দুর রহমানের পুত্র সেলিম মিয়া (৪০) দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
জানা যায়, রবিবার রাত ৮টার দিকে চুনারুঘাট টমটম ষ্টেশনে হাতে নাতে দুই চোরকে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ দুই চোরকে থানায় নিয়ে যায়।
সুত্রে জানা যায়, গত ২৭ মে দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের তাজুল ইসলামের ছেলে আরিফ মিয়ার একটি টমটম গাড়ী ছিনতাইকারীরা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ওই গাড়ীর ড্রাইভার সোহেল মিয়াকে বাগবাড়ী লেবু বাগানের ভিতরে হাত-পা বেধে রেখে গাড়িটি নিয়ে যায় চোরেরা। উল্লেখ্য চুনারুঘাটের আরো প্রায় ৪/৫টি টমটম গাড়ী চুরি করেছে বলে পুলিশ সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com