রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাংলাদেশি ছেলে আমিলার বিশ্বসুন্দরী হওয়ার স্বপ্ন!

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ব্যাপারটা পাগলের প্রলাপ মনে হতেই পারে। একে তো বাঙালি, তার উপর আবার ছেলে, সে কিনা হতে চায় বিশ্বসুন্দরী! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্য। কানাডার টরেন্টোতে বসবাসকারী এক বাঙালি স্বপ্ন দেখছেন বিশ্বসুন্দরী হওয়ার। খবর হাফিংটন পোস্টের।
আমিলা মালতেপি। বয়স ২৩। ছেলে হয়ে বাংলাদেশে জন্ম গ্রহণ করেন তিনি।  ২০০৯ সালে কানাডায় পাড়ি জমান আমিলা। বর্তমানে আমিলা ‘বিজনেস অ্যাকাউন্টিং’এ সেখানে অধ্যয়নরত আছেন। টুইটারে আমিলা নিজেকে একজন ‘উভয়লিঙ্গ মডেল’ হিসেবে দাবি করে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আমিলা প্রকৃতপক্ষে ছেলে হিসেবেই জন্ম গ্রহণ করেন। এরপর ২০১২ সালে সার্জারির মাধ্যমে নারীত্বের স্বাদ গ্রহণ করেন তিনি।
হাফিংটন পোস্টের খবরে আমিলার বরাত দিয়ে বলা হয়, ছেলেবেলায় তার নাম ছিল আদেশ। পরবর্তীতে লিঙ্গ পরিবর্তন করার পর নিজেকে ‘আমিলা’ নামে পরিচয় দেন তিনি। আমিলার স্বপ্নটা হেসে উড়িয়ে দেয়ার মত নয়। ইতিমধ্যে কানাডার একজন জনপ্রিয় মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। বেশ নামডাকও হয়েছে তার। ফেইজবুক ফ্যান পেজে তার ভক্তসংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ থেকে আজ পর্যন্ত কেউ বিশ্বসুন্দরীর খেতাব জিততে পারেননি। ২০০১ সালের পর থেকে এই প্রতিযোগিতায় দেশ থেকে কেউ অংশগ্রহণও করেননি।
আমিলা জানিয়েছেন, আসছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তিনি নাম এন্ট্রি করবেন। তবে আমিলার স্বপ্নে একটা সংশয় থেকে যেতে পারে বলে মনে করছেন অনেকে। কেননা নাম লেখাতে হলে তাকে নিজেকে সবপ্রথম একজন নারী হিসেবে প্রমাণ করতে হবে। আর তা যদি পারেন, তবেই স্বপ্নের পথে এক পা রাখবেন আমিলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com