শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ নিজামপুরে সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে নির্বাচনী সহিংসতা ও পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে ১ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে আব্দুস সালাম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। সংঘর্ষে আহতরা হচ্ছেন- মোতাব্বির হোসেন (৪৫), আব্দুল মন্নাফ (৫০), ফরিদ মিয়া (৩০)।
নিহতের ভাই জমির মিয়া জানান, গত ৪ জুনের নির্বাচনে নিজামপুর ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী আব্দুল আউয়াল তালুকদারের পক্ষে কাজ করেছিলেন আব্দুস সালাম। এ কারণে আনারস মার্কার চেয়ারম্যান তাজ উদ্দিন তাজের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছে। ইতিপূর্বেও উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বৃহস্পতিবার তারাবী নামাজের পর বিরোধ মিমাংসায় সালিম অনুষ্ঠিত হয়। শালিসে নৌকা মার্কার সমর্থক আব্দুল সালাম ও আনারস মার্কার সমর্থক শাহজাহানের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে আহত মোতাব্বির ও আব্দুল মন্নাফকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com