বিজ্ঞপ্তি ॥ সামাজিক শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির লক্ষ্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্যাতিত জনগণ সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ ও আলোচনা সভার ডাক দিয়েছে। নবীগঞ্জের ১নং বড় বাকৈর পশ্চিম ইউপির (৯নং ওয়ার্ড) হলিমপুর গ্রামবাসী এ সমাবেশ আহ্বান করেন। আগামী ১৮ জুন শনিবার সকাল ১০ ঘটিকায় হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজলা শিক্ষা অফিসারের নিকট নাগরিক সমাজের পক্ষে আবেদনের মাধ্যমে স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি নেয়া হয়েছে। এদিকে সচেতন নাগরিক সমাজ আহুত সমাবেশ বানচাল করার জন্য একটি পক্ষ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।