রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দশম সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  সংসদ সদস্য হিসেবে শপথ এবং আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান নির্বাচিত হয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তাকে এই আহ্বান জানানো হয়।  রাষ্ট্রপতির প্রেসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “তিনি (হাসিনা) রাষ্ট্রপতিকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। দশম সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সকালে শপথ নেন শেখ হাসিনা।  পরে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হন।  রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথের সময় নির্ধারিত রয়েছে।  নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com