সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

১০ম জাতীয় সংসদে শপথ নিলেন যুক্তরাজ্য প্রবাসী জাপার ৩ সংসদ সদস্য

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার ১০ম জাতীয় সংসদ সদস্য হিসেবে জাতীয় পার্টির ৩ প্রবাসী নেতা শপথ নিয়েছেন। সংসদ সদস্যরা হলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মুনিম চৌধুরী বাবু ও সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসন থেকে কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী। নবাগত সংসদ সদস্যরা শপথ নেয়ার পর সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরন করতে দেখা গেছে। এ ব্যাপারে নবনিযুক্ত সংসদ সদস্য মোঃ সেলিম উদ্দিন বলেন, সৃষ্টি কর্তার অশেষ মেহের বাণীতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দেশ জাতী এলাকা ও প্রবাসীদের কলানে নিজেকে নিয়োজিত করে কাজ করতে চাই। এ ছাড়া ও তিনি দেশ বিদেশে জাতীয় পার্টির সকল নেতাকর্মী স্থানীয় প্রশাসন ও সাংবাদিকবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকলের সহযোগীতা চান।  মুনিম চৌধুরী বাবু , সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর সাথে সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সকলের সহযোগীতা কামনা করে বলেন, নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার অংঙ্গীকার ব্যক্ত করেন। ইয়াহইয়া চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে দেশ ও জাতীয় উন্নয়ন ও কল্যানে নিজেকে আত্ম নিয়োগ করার পাশাপাশি প্রবাসীদের মুল্যায়ন করায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ কে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com