রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে গ্রাম পঞ্চায়েতে ২ বৃদ্ধকে পেটালেন শিক্ষক ॥ ফুঁসে উঠছে এলাকাবাসী ॥ শিক্ষককে বহিস্কারের দাবী

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গ্রাম পঞ্চায়েতে দুই বৃদ্ধকে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠছে। গতকাল শুক্রবার এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে হলিমপুর গ্রামে একটি পঞ্চায়েতে দুই বৃদ্ধকে মারপিটের ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামে পঞ্চায়েত বসে। পঞ্চায়েতে বিভিন্ন বিষয়ের আলোচনার সময় শিক্ষক আশিষ প্রকাশ্যে বৃদ্ধ নিবারণ দাশ ও ডাঃ প্রদীপ চন্দ্র দাস তালুকদারকে চড়থাপ্পর মারেন। এক পর্যায়ে আশিষ ও তার সহযোগীরা ২জনকে মাঠিতে পেলে বেধরক মারপিট করে। তৎক্ষনাৎ পঞ্চায়েতের মরুব্বিয়ান হতভম্ব হয়ে যায়। কিন্তু আশিষের বিরুদ্ধে কথা বলার সাহস হয়নি কারোর। এ নিয়ে গতকাল শুক্রবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিষ দাশের বিরুদ্ধে অন্যায়, অত্যাচার, অপকর্ম ও অসদাচরণের অভিযোগ এনে নিপীড়িত মানুষের আয়োজনে বিশাল এক প্রতিবাদ সভায় শিক্ষককে স্কুল থেকে অপসারণের দাবী জানান গ্রামবাসী। গিরীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ওই ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান সত্যজিত দাশ। স্বাগত বক্তব্য রাখেন, সাবেক মেম্বার বসুদেব দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূবন চৌধুরী, প্রত্যুষ কান্তি দাশ, উতিন্দ্র চন্দ্র দাশ, অধীর বৈষ্ণব, মোঃ কেরামত মিয়া, সেনু মিয়া, আমির উদ্দিন, অজয় দাশ। বক্তব্য রাখেন, বিকু দাশ, ইন্দ্রজিত দাশ, নাজমুল হক, জন দাশ, শুষেন দাশ, শৈলেন দাশ প্রমুখ।
pic--2 copyপ্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, প্রবাভশালী মহলের ছত্র ছায়ায় শিক্ষক আশিষ দাশ দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের দাপট দেখিয়ে আসছে। এমনকি আশিষ ও তার সহযোগীরা গ্রামের অসহায় মানুষদের নানাভাবে হয়রানী ও হুমকি দিয়ে মারাত্মক অসদাচরণ করে আসছিল।
অভিযোগ রয়েছে, আশিষ সরকারী স্কুলের শিক্ষক হয়েও নির্বাচনের সময় প্রকাশ্যে কোন এক প্রার্থীর পক্ষে কাজ করেছে। এমনটি বিভিন্ন জনসভায় মাইকে বক্তব্য দিয়েছে। তার দাপটে এলাকায় কেউ মুখ খুলে কথা বলার সাহস পায়নি। বিভিন্ন সূত্রে প্রকাশ আশিষের থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীর যোগাযোগ রয়েছে যার প্রভাব কাটায় নিজ এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com