রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের শ্যামলী থেকে আটক দুইজনকে কারাগারে প্রেরণ ॥ উদ্ধার করা টাকা নিয়ে ধুম্রজাল

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী থেকে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তবে তাদের কাছ থেকে উদ্ধার করা টাকা পরিমাণ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার কোন কোন সংবাদপত্রে লেখা হয়েছে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু পুলিশ বলছে, ৮০ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৮০ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকাসহ লাখাই উপজেলার বামৈ গ্রামের যুবলীগ সভাপতি পরিচয়দানকারী জুন্নু আহমেদ জীবন ওরফে বুলু ও তার সহযোগি একই গ্রামের কুতুব উদ্দিন আটক করা হয়। এ সময় সাংবাদিকদের বলা হয় ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় আসামীরা থানায় সাংবাদিকদের জানায় তাদের কাছে ৮০ হাজার টাকা ছিল। এ টাকা ডিবির কথিত সোর্স নিয়ে গেছে। গতকাল শুক্রবার বিকালে আটক দুই মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com