রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৯জুন রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত সাঁড়াশি অভিযানে ৪৮জন আটক হয়। দেশব্যাপি সাঁড়াশি অভিযানের অংশ হিসেবেই হবিগঞ্জ জেলার ৯টি থানা পুলিশ অভিযান চালায়। আটককৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানা গেছে। এছাড়া সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ৪১ জন ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৪২ জনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে আটকের এ তথ্য জানান সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত সিলেট রেঞ্জের অন্তর্গত চারটি জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
এছাড়া মহানগর এলাকা থেকেও আরও ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com