বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হাসপাতালে শিশুদের ঠাই হচ্ছে না ॥ ঠান্ডায় ৩ নবজাতকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডায় ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বরসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। গত মঙ্গলবারের পর গতকাল বুধবার এসব রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতাল থেকে তাদেরকে কোন ঔষধপত্র দেয়া হচ্ছে না। এদিকে ৩ শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে রোগীর স্বজনরা ও হাসপাতালের নার্স ও আয়াদের সাথে বাকবিতন্ডাসহ ভাংচুরের ঘটনা ঘটেছে।  গতকাল সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সরজমিন গিয়ে দেখা যায়, শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকে ফ্লোর ও বারান্দার মেঝেতে পড়ে রয়েছে। নার্স, আয়ারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com