বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শচীন্দ্র কলেজে জলাশয়ে নাগ-নাগিনীর ডান্স আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু চুনারুঘাটে চুরি করা গরু বিক্রি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

উমেদনগর পৌর হাইস্কুলে লায়ন্স ক্লাবের বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর পৌর হাইস্কুলে লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস.এম বজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ লিটন মিয়ার পরিচালনায় এবং বানিয়াচঙ্গ থানার উজিরপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমানের স্পন্সরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন 04 copyহবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ ও স্কুলের প্রধান শিক্ষক হাজী এমএ জলিল।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও বারোর সর্দার মোঃ সোনা মিয়া, ব্যকসের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, সিনিয়র এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র শীল, সাবেক রেঞ্জ অফিসার মোঃ আকবর হোসেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ হাফিজুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জালাল উদ্দিন খান, সাবেক কাউন্সিলর রোটারিয়ান মোঃ মিজানুর রহমান মিজান, সমাজ সেবক মোঃ মফিজুর রহমান বাচ্চুু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ভাইস প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এসএম আলী আজগর ও লায়ন মোঃ রফিক মিয়া, জয়েন্ট সেক্রেটারী লায়ন এসএম আব্দুল আউয়াল, ট্রেজারার লায়ন মোঃ জালাল উদ্দিন, চার্টার মেম্বার লায়ন মোঃ হিরাজ মিয়া, লায়ন গাজী মিজবাহ উদ্দিন, লায়ন মোঃ ফখরুল আলম বাবুল, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন মোঃ লিয়াকত আলী খান, লায়ন লেকচারার মোঃ ওয়াহিদুর রহমান, লায়ন মোঃ আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, লায়ন আব্দুল কাইয়ুম চৌধুরী, লায়ন মোঃ এখলাছুর রহমান গোলাপ, লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে উমেদনগর পৌর হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে এক হাজার করে নগদ অর্থ বৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। পরে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট এসএম বজলুর রহমান ক্রেস্ট প্রদান করেন এবং স্কুলের পক্ষে থেকে ক্রেস্ট গ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com