বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে টিভিতে সিরিয়াল দেখা নিয়ে ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০১৬
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিরণ মালা সিরিয়াল দেখা নিয়ে বোনের উপর অভিমান করে ডেইজি আক্তার (১৫) নামে এ স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের মুকিদ আলীর কন্যা এবং নবীগঞ্জ উপজেলার রাজরাণী শুভাষিণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
শনিবার রাত ৮টার দিকে স্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল কিরণ মালা দেখার জন্য টিভির সামনে বসে। এ সময় তার বড় বোন টিভি দেখতে বারণ করে পড়তে বলে। এক পর্যায়ে দুই বোনের মাঝে বাকবিতন্ডা হয়। এতে ডেইজি ঘরে থাকা কীটনাশক পান করে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় ডেইজি মারা যায়। ডেইজির পিতা মুকিদ আলী জানান, তার কন্যা পড়ালেখায় ভাল ছিল। প্রায়ই সে বিভিন্ন সিরিয়াল দেখতো। ওই দিন তার বোন তাকে শাসন করে। এতে সে অভিমান করে। গতকাল রবিবার সকালে সদর থানার এসআই রাজকুমার ও আব্দুস সহিদের নেতৃত্বে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com