বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মান উন্নয়নের উদ্যোগ

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০১৬
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে চাকুরীজীবিরা এখন যে সুযোগ সুবিধা পান সামগ্রিক অর্থনীতি বিবেচনা করলে তা অত্যন্ত ভাল। এখন কেউ চাইলে ঘুষ না খেয়েও ভালভাবে চলতে পারে। সরকারের দেয়া সুবিধার বিনিময়ে আমাদেরকেও ভাল সেবা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে অনেক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে অবশ্যই সেবার মান বাড়ানো সম্ভব। ২য় বিশ্বযুদ্ধের পর জাপানের ঘুরে দাড়ানোর পিছনেও ছিল এ ধরণের উদ্যোগ।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলী ইউসুফ মোহাম্মদ সুলতান নুর এ কথা বলেন।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জেলা প্রশাসন ও জাইকার সহযোগিতায় আয়েজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, এডিএম এমরান হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল কুদ্দুছ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com