বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের ১০টি ইউনিয়নে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে। তারা রাতের ঘুমকে হারাম করে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোট আদায় করতে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। এই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় প্রার্থীদের মধ্যে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীক রয়েছে। তাই প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দটা অন্য রকম। আবার কেউ বলছেন দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় কিছুটা বেকাদায় পড়েছেন ভোটারা। চুনারুঘাটে ১০টি ইউনিয়নে ৪৭ চেয়ারম্যান, নারী সদস্য ১৫২ ও সাধারণ সদস্য ৪৪৩ জন প্রার্থীসহ মোট ৬৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটগ্রহণ হবে ৪ জুন। সাধারণ ভোটাররা জানান, ইউনিয়ন নির্বাচনে এবারের ভোট তারা যোগ্য প্রার্থীকেই দিবেন। এতে আওয়ামী লীগ আর বিএনপি কিংবা জাতীয় ও স্বতন্ত্র বুঝি না। আমাদের দরকার একজন ভালো চেয়ারম্যান। যাকে সব সময় কাছে পাওয়া যাবে এবং বিপদ আপদে এগিয়ে আসবে তাকেই ভোট দেব। সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কাউছার আহমেদ বাহার জানান, জনগণের জোয়ার উঠেছে আমার দিকে। তাই ভোটাররা আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমি আশাবাদী। আহমম্মদবাদ ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবেদ হাসনাত চৌধুরী সনজু জানান, নির্বাচন নিরপেক্ষই হবে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। আহমম্মদাবাদ ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী গোলাম মস্তোফা কুটি জানান, ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারলে তার জয় কেউ আটকাতে পারবে না। দেওরগাছ ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামছু নাহার জানান, একটি মডেল ইউনিয়ন গড়তে ভোটারা নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার জানান, চুনারুঘাটে ১০টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪৪৭ জন। এদের মধ্যে পুরুষ ৯১ হাজার ২৫৩ এবং মহিলা ভোটার রয়েছে ৯৪ হাজার ২২৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০০টি এবং ভোট করে সংখ্যা রয়েছে ৩৬৯টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com