শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

প্রথম কন্যা সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ২৯ মে, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কন্যা সন্তানের বাবা হলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
রেলমন্ত্রীর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, রেলমন্ত্রীর সন্তান সম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে
(৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।
আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯তম জন্মদিনে তার পরিবারে এই নতুন অতিথির আগমনের মধ্যদিয়ে এ দিনটি আরো আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর স্বজন ও সমর্থকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com