শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

স্টেক হোল্ডার সভায় জেলা প্রশাসক সাবিনা আলম ॥ হবিগঞ্জকে অচিরেই বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দুর করে হবিগঞ্জকে অচিরেই বাল্যবিয়ে মুক্ত জেলা ঘোষনা করা হবে। সেই লক্ষ্য কাজ এগিয়ে চলেছে। তবে সবাইকে সচেতন না হলে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না।
গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন এর স্টেক হোল্ডার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। তিনি বলেন, পরিবার পরিবকল্পনায় মেয়েদের তুলনায় ছেলেদের অংশগ্রহণ কম। মেয়েদেরকে সব সময় বাধ্য করা হয়। তবে সমাজের যে অংশকে পরিবার পরিবল্পনা কার্যক্রমে অংশগ্রহণ করানো জরুরী সেখানে রয়েছে শিক্ষার ঘাটতি আর কুসংস্কার। তাদেরকে সচেতন ও বিশ্বাস সৃষ্টি করাতে না পারলে সরকারের উদ্দেশ্য সফল হবে না। ২০২১ সালের মাঝে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে সবার আগে প্রয়োজন পরিবার পরিকল্পনা নিশ্চিত করা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সিভিল সার্জন ডা. দেবপদ রায়। বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন ও মাওলানা নুরুল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com