বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নারী নির্যাতন মামলা আ’লীগ নেতা আজগর মেম্বার গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারী নির্যাতন মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা আলী আজগর মেম্বারকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে মেম্বার গ্রেফতারের ঘটনায় হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাতে দুলিয়াখাল-মিরপুর সড়কের সুঘর এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুুলিশ জানায়, ২০১১ সালের ওই গ্রামের মৃত রঞ্জন পালের কন্যা বাপ্পি রানী পাল এর ধর্ষণ ও হত্যা মামলায় আলী আজগর মেম্বার এজহারভুক্ত আসামী। এ মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকাল রাত ৮ টার দিকে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে লস্করপুর ইউনিয়নের মেম্বার আলী আজগরকে আটক করে।
এদিকে মেম্বার আটকের খবরটি এলাকায় ছড়িয়ে পরলে মেম্বারের লোকজন ইদ্রিস ও হারুনের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com