রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

কাউরিয়াকান্দি ৫নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি ৫নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২১ মে কাউরিয়াকান্দিস্থ তামান্না স্টোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুল আমিন চৌধুরী।
ইউনিয়ন কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহির উদ্দিন হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউরিয়াকান্দি হযরত শাহ্জালাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজ উদ্দিন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল শুকুর পুতুলকে সভাপতি, শেখ আব্দাল হোসেন শ্রাবনকে সাধারণ সম্পাদক ও মোঃ উজ্জল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কাউরিয়াকান্দি ৫নং ওয়ার্ড কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com