বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি ॥ জেলা ও উপজেলায় কন্ট্রোল রুম চালু

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলের পাশাপাশি হবিগঞ্জ জেলায়ও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সাগরে অগ্রসর হচ্ছে ঘুর্ণিঝড় ‘রোয়ানু’। এর ফলে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায প্রস্তুতি গ্রহন করেছে হবিগঞ্জের জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জরুরী বার্তা পেয়ে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যাপারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহির হোসেন, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, ডা. উজ্জল,  প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি সকল উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ঔষধ, শুকনো খাবার সংরক্ষণের পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com