সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ॥ কাউছার আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি অপু চৌধুরী ও সালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কেএমএ ওয়াহাব নাইমী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দপ্তর ও গাঠাগার সম্পাদক আব্দুল হক মামুন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কেএম শামছুল হক আল মামুন, আইন ও প্রশিক্ষণ সম্পাদক আশাহিদ আলী আশা ও সদস্য শরীফ চৌধুরী।
সভায় সংগঠনের উন্নতিকল্পে বিস্তারিত আলোচনা হয় এবং শীঘ্রই একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করতে সিদ্ধান্ত নেয়া হয়। সাহিত্য ও সাংস্কৃতিক পদটি শূণ্য থাকায় এম কাউছার আহমেদকে এই পদে মনোনীত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com