শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ট্রাক চাপায় নৈশ্য প্রহরী নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রাক চাপায় আহাদ মিয়া (৪৫) নামে পেট্রোল পাম্পের নৈশ প্রহরী নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। নিহত নৈশ প্রহরী আহাদ মিয়ার বাড়ি উপজেলার হরিনখোলা গ্রামে। সোমবার গভীর রাতে জগদিশপুর গ্লোবাল লিংক পেট্রোল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে একটি ট্রাক (ঢাকা মেট্রো -ট-১৩-২৩৪১) ওই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে যাবার সময় নৈশ প্রহরী আহাদ মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও চালক বাগেরহাট জেলার মানিকনগর এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে আটক করে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। থানার এসআই মোসলে উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com