শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাবেক মন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ সিলেটের সাবেক মেয়র আরিফুলের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি ও সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও কাজী ইজহারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশির উল্লাহ বলেন, এই মামলার বিচারিক আদালতে ১৮ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষ হয়েছে। এই পর্যায়ে তাকে জামিন দেয়ার কোনো সুযোগ নেই। ২০০৫ সালে জানুয়ারি মাসে সিলেটের বৈদ্যনাথ তলায় গ্রেনেড হামলায় শাহ এমএস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন অন্তত ৪৩ জন। ঘটনার পরদিন থানায় একটি মামলা করা হয়। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে আরিফুল হককে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আসামিপক্ষে মামলা শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com