বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ॥ মাধবপুরে আচরণ বিধি লঙ্ঘন করায় ৯ ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে রিটানিং কর্মকর্তাগণ এ প্রতীক বরাদ্ধ দেন। সকাল থেকেই প্রার্থীগণ নিজ নিজ সমর্থক নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে জড়ো হয়। অধিকাংশ প্রার্থী নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে জীবন্ত প্রতীক, বাশি নিয়ে ব্যাপক শো-ডাউন করেন। এক পর্যায়ে নিবার্হী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম আচরনবিধি ভঙ্গের অভিযোগে ৯ জন সাধারন সদস্যকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলার আদাঐর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রহম আলীকে ৫শ টাকা, অহিদ মিয়াকে ৫’শ টাকা, ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মাহমুদ হোসেনকে ১ হাজার টাকা, ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বরকত আলীকে ৫’শ টাকা, ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বাবুল মিয়াকে ৫শ টাকা, ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছাবু মিয়াকে ৫শ টাকা, চৌমুহনী ইউনিয়নে জাহাঙ্গীর মিয়াকে ৫শ টাকা, ৩নং ওয়ার্ডের আব্দুল আলীকে ৫শ টাকা, জগদীশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আতিক উল্লাহকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। থানার ওসি তদন্ত কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com