সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পইল পশ্চিম পাড়ার এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইদ্রিস মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র। তবে তার পরিবারের তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ইদ্রিসের পাবিরবারিক সূত্রে জানা যায়, সে সদর উপজেলার বামকান্দি গ্রামের রাজমিস্ত্রির ঠিকাদার হাসান ও খেলু মিয়ার সাথে কাজ করতো। গতকাল সে সুলতানশী গ্রামে একটি ছাদ ঢালাই কাজে যায়। সন্ধ্যায় সেখান থেকে সন্ধ্যায় ফিরছিল। হাসপাতাল সূত্র জানায় কয়েকজন লোক ইদ্রিসকে হাসপাতাল নিয়ে আসে। নিয়ে আসা লোকজন জানায়, ভাদৈ গ্রামের নিকট বাঙ্গাপুল এলাকায় দুর্ঘটনায় ইদ্রিস আহত হয়েছে। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে সাথে আসা লোকজন সটকে পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করেন।
এদিকে নিহতের পরিবারের লোকজনের দাবী ইাদ্রসকে হত্যা করা হয়েছে। তারা এ জন্য রাজমিস্ত্রীর ঠিকাদার হাসান ও খেলু মিয়াকে দায়ী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com