শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা অভিযোগপত্র গ্রহণ করেনি আদালত ৭ আসামীর জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেনি আদালত। মামলার আসামীদের জামিন সংক্রান্ত অন্য একটি আবেদন জেলা জজ আদালতে বিচারাধীন থাকায় অভিযোগপত্র গ্রহণ সংক্রান্ত কোন আদেশ দেনটি আদালত।
এদিকে ৭আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাওসার আলমের আদালতে কারাগারে থাকা ৭ আসামীর জামিন প্রার্থনা করা হলে তিনি জামিন না-মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২৫ মে। ফলে অভিযোগপত্র দাখিলের এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও মামলার পরবর্তি ধাপে যেতে বিলম্ব হচ্ছে। বাদী পক্ষে আইনজীবি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, বিজ্ঞ বিচারক আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করলেও অভিযোগপত্র গ্রহনে বিলম্বের জন্য বিচার কাজে বিলম্ব হচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্র“য়ারী শুক্রবার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। ওই দিন বিকেল বেলা তারা উত্তর ভাদেশ্বর গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এ ব্যাপারে পরদিন ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল থানায় সাধারণ ডায়েরী করেন। ১৪ ফেব্র“য়ারী মঙ্গলবার রাতে বাহুবল মডেল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন নিখোঁজ এক শিশুর পিতা। এই ঘটনার পর পুলিশের একাধিক টিম ও র‌্যাব মাঠে নামে ওই শিশুদের অনুসন্ধানে। ১৩ ফেব্র“য়ারী বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপারের পক্ষ থেকে নিখোঁজ শিশুদের সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়। ১৪ ফেব্র“য়ারী  রাতে নিখোঁজ শিশু মনির মিয়ার পিতা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। ১৫ ফেব্র“য়ারী সকালে সুন্দ্রাটিকি গ্রামের দিন মজুর কাজল মিয়া প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বেড় হয়ে করাঙ্গী নদীর পাশে মাটি কাটতে গিয়ে মাটি চাপা অবস্থায় ৪ শিশুর লাশ দেখতে পান। পরে লাশগুলো উত্তোলন করে ময়নাতদন্ত শেষে ওই দিন রাতে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com